চট্টগ্রাম মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার | Best Driving School in Chittagong

চট্টগ্রাম মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার

Driving License Exam Questions BD – Latest BRTA Written & Viva Questions 2026

BRTA লিখিত পরীক্ষার সম্ভাব্য ১৮০ টি প্রশ্ন ও সমাধান | 180 sample Question and Answer for BRTA Driving License Written Exam ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তরের নমুনা (BRTA অনুমোদিত)

BRTA ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

১. সুপরিকল্পিত ভাবে রাস্তায় যানবাহন পরিচালনার দায়িত্ব কোন কোন সংস্থার উপর ন্যস্ত?

উত্তর: ক) যোগাযোগ মন্ত্রণালয় খ) সড়ক পরিবহন কর্তৃপক্ষ গ) সড়ক ও জনপথ বিভাগ ঘ) ট্রাফিক পুলিশ বিভাগ।

২. রাস্তায় চলমান গাড়ির কাগজপত্র পরিদর্শনের ক্ষমতা কারা রাখেন?

উত্তর: পুলিশের সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা এবং মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট।

৩. দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তায় ব্যবহারকারীকে কী করতে হবে?

উত্তর: ট্রাফিক আইন জানা, ট্রাফিক আইন মেনে চলা এবং ট্রাফিক আইন কার্যকর করার সদিচ্ছা রাখা।

৪. নিরাপদ ভ্রমণের জন্য ইঞ্জিন স্টার্ট করার পর ৫–১০ গজের মধ্যে কী অবশ্যই পরীক্ষা করতে হয়?

উত্তর: ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করে ব্রেকের কার্যক্ষমতা পরীক্ষা করতে হয়।

৫. নিরাপদ দূরত্ব বজায় রাখার সাধারণ নিয়ম কী?

উত্তর: গতি যত মাইল, দূরত্ব তত গজ বজায় রাখা অথবা দুই সেকেন্ডের নিয়ম অনুসরণ করা।

৬. গতি কিসের উপর নির্ভর করে?

উত্তর: দৃষ্টিগোচরতা, আবহাওয়া, যানবাহনের ধরন, যান্ত্রিক অবস্থা এবং চালকের দক্ষতার উপর।

৭. গাড়ি থামাতে চালক কীভাবে হাতের সংকেত দিবেন?

উত্তর: হাত বের করে কনুই থেকে হাত ৯০ ডিগ্রি বাঁক করে উপরের দিকে তুলবেন।

৮. ডান দিকের লেন সবসময় কারা ব্যবহার করবে?

উত্তর: ওভারটেককারী গাড়ি।

৯. রাস্তার মাঝখানের অখন্ড ডাবল হলুদ লাইনের অর্থ কী?

উত্তর: আইল্যান্ড বা বিভাজক।

১০. রাস্তার মাঝখানের অখন্ড সাদা লাইনের অর্থ কী?

উত্তর: ওভারটেক করা যাবে না।

১১. ছোট ছোট বিভক্ত সাদা লাইনের অর্থ কী?

উত্তর: ওভারটেক করা যাবে।

১২. কোন কোন গাড়ি ট্রাফিক নিয়ম ভঙ্গ করতে পারে?

উত্তর: জরুরি কাজে নিয়োজিত গাড়ি যেমন- ভিআইপি গাড়ি, অগ্নিনির্বাপক গাড়ি ও অ্যাম্বুলেন্স।

১৩. জরুরি গাড়ি কী ধরনের সিগন্যাল ব্যবহার করে?

উত্তর: লাল-নীল বাতি, বিশেষ বেল বা সাইরেন এবং সতর্ক সংকেত।

১৪. জরুরি গাড়িকে অন্যান্য যানবাহন কীভাবে সুযোগ দেবে?

উত্তর: রাস্তার বাম পাশে গিয়ে প্রয়োজনে থেমে জায়গা করে দিতে হবে।

১৫. ইন্টারসেকশন কাকে বলে?

উত্তর: একাধিক রাস্তার মিলন স্থলকে ইন্টারসেকশন বলে।

১৬. ইন্টারসেকশনে ঢোকার আগে চালকের করণীয় কী?

উত্তর: গতি কমানো, নিম্ন গিয়ার ব্যবহার করা এবং নিজ লেনে থাকা।

১৭. ইন্টারসেকশনে ঢোকার পর কী করণীয়?

উত্তর: যেকোনো সময় থামার জন্য প্রস্তুত থেকে সতর্কতার সাথে অগ্রসর হওয়া।

১৮. ডান দিকে মোড় নেওয়ার সময় লাল বাতি জ্বলে উঠলে গাড়ি কোথায় দাঁড় করাবেন?

উত্তর: রাস্তার ডান পাশে।

১৯. লাল বাতির পর সবুজ বাতি জ্বলে উঠলে কোন দিকের গাড়ি আগে যাবে?

উত্তর: সোজা পথে চলমান গাড়ি আগে সুযোগ পাবে।

২০. অরক্ষিত লেভেল ক্রসিং সাধারণত কোথায় থাকে?

উত্তর: গ্রামাঞ্চলে, যেখানে সাধারণত পাহারাদার থাকে না।

২১. কোন কোন স্থানে হর্ন বাজানো নিষেধ?

উত্তর:হর্ন নিষেধাজ্ঞা বোর্ডযুক্ত স্থান, হাসপাতাল এলাকা, আবাসিক এলাকা, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে।

২২. ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনা এড়ানোর উপায় কী?

উত্তর: রিয়ার ভিউ মিররের সাহায্যে পিছনের গাড়ির গতি ও অবস্থান পর্যবেক্ষণ করা।

২৩. ওভারটেক করার পূর্বে চালকের কর্তব্য কী?

উত্তর:রিয়ার ভিউ মিররে দেখা, ডান পাশের রাস্তায় নিরাপদ কিনা যাচাই করা, সামনে থেকে গাড়ি আসছে কিনা নিশ্চিত হওয়া এবং নিরাপদ হলে ইন্ডিকেটর দিয়ে ওভারটেক করা।

২৪. গাড়ির সাধারণত কোথায় স্কিডিং হয়?

উত্তর: ভেজা রাস্তায় অতিরিক্ত গতিতে চললে, ব্রেক সমানভাবে কাজ না করলে, রাস্তায় পিচ্ছিল বা কাদামাটিযুক্ত হলে, রাস্তায় বরফ বা ঘাস থাকলে।

২৫. গাড়ি স্কিডিং করলে চালকের করণীয় কী?

উত্তর:এক্সিলারেটর থেকে পা তুলে গতি কমাতে হবে। যে দিকে গাড়ি স্কিড করছে, সেই দিকেই ধীরে স্টিয়ারিং ঘোরালে গাড়ি নিয়ন্ত্রণে আসবে।

২৬. কোনো যাত্রীর শ্বাস-প্রশ্বাসে কষ্ট হলে চালক/কন্ডাক্টারের দায়িত্ব কী?

উত্তর:আক্রান্ত ব্যক্তিকে মুখে মুখে শ্বাস দিতে হবে, বুকে হালকা চাপ প্রয়োগ করতে হবে এবং দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে।

২৭. ইঞ্জিন কীভাবে ঠান্ডা রাখা হয়?

উত্তর:বাতাস (Air Cooled) অথবা পানির (Water Cooled) সাহায্যে ইঞ্জিন ঠান্ডা রাখা হয়।

২৮. গরম রেডিয়েটরে ঠান্ডা পানি ঢাললে ইঞ্জিনের কী ক্ষতি হতে পারে?/h2>

উত্তর:এতে ইঞ্জিন ব্লক ফেটে (Cracking) যাওয়ার সম্ভাবনা থাকে।

২৯. গরেডিয়েটরের সঙ্গে কয়টি হোস পাইপ সংযুক্ত থাকে?

উত্তর:রেডিয়েটরের সঙ্গে দুইটি (Upper & Lower) হোস পাইপ সংযুক্ত থাকে।

৩০. কী কী কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায় বা স্টার্ট হয় না?

উত্তর: ট্যাংকে জ্বালানি না থাকলে, ডিজেল পাইপে বাতাস ঢুকলে, স্পার্ক প্লাগ বা ব্যাটারি চার্জ দুর্বল হলে।র্জ দুর্বল হলে।

গুরুত্বপূর্ণ ট্রাফিক রুল, সাইন, ভাইভা প্রশ্ন, রোড সেফটি এবং পরীক্ষায় পাশ করার জন্য সম্পূর্ণ গাইডলাইন একসাথে।

BRTA লিখিত পরীক্ষার সম্ভাব্য ১৮০ টি প্রশ্ন ও সমাধান | 180 Sample Questions & Answers for Driving License Exam Preparation

📄 PDF ডাউনলোড

✔ Latest 2026 Updated Questions
✔ Written + Viva Preparation
✔ Traffic Rules & Safety Guide

৩১. স্কিডিং সাধারণত কত প্রকার?

উত্তর: স্কিডিং সাধারণত ৩ প্রকার- ক) সামনের দুই চাকার খ) পিছনের দুই চাকার গ) চার চাকার স্কিডিং।

৩২. চলন্ত অবস্থায় গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ কী?

উত্তর:ক) গাড়িতে জ্বালানি না থাকা খ) স্পার্ক প্লগ নষ্ট হওয়া।

৩৩. শক অ্যাবজরভারের কাজ কী?

উত্তর:গাড়ির ঝাঁকুনি কমানোই শক অ্যাবজরভারের প্রধান কাজ।

৩৪. রাস্তায় গাড়ি বের করার পূর্বে কোন কোন অংশ পরীক্ষা করতে হয়?

উত্তর:জ্বালানি, লুব অয়েল, রেডিয়েটর পানি, টায়ার প্রেসার, ব্রেক এবং লাইট পরীক্ষা করতে হয়।

৩৫. পেট্রোল ইঞ্জিনে ভেপার লক কী?

উত্তর:অতিরিক্ত তাপের কারণে ফুয়েল লাইনের ভেতরে বাষ্প সৃষ্টি হয়ে জ্বালানি সরবরাহ বন্ধ হওয়াকে ভেপার লক বলে।

৩৬. জডিজেল ইঞ্জিনে এয়ার লক কীভাবে হয়?

উত্তর:ডিজেল ইঞ্জিনের জ্বালানি সরবরাহ লাইনে বাতাস প্রবেশ করলে এয়ার লক হয়। পাম্প করে বাতাস বের করতে হয়।

৩৭. কোন লক্ষণ দেখা দিলে ইঞ্জিন ওভারহলিং প্রয়োজন?

উত্তর:জ্বালানি ও লুব অয়েল বেশি খরচ হলে, অতিরিক্ত কালো ধোঁয়া বের হলে এবং ইঞ্জিনের ক্ষমতা কমে গেলে।

৩৮. ইডিজেল ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ কী?

উত্তর:জ্বালানি শেষ হওয়া, ফুয়েল পাম্প অকেজো হওয়া বা ইনটেক ও এক্সজস্ট ভাল্ব কাজ না করা।

৩৯. মোটরযান কাকে বলে?

উত্তর: যে কোনো যন্ত্রচালিত যান যার চালিকাশক্তি ভেতরের বা বাইরের কোনো উৎস থেকে আসে, তাকে মোটরযান বলে।

৪০. গাড়ি চালনার আগে করণীয় কী কী?

উত্তর: বৈধ কাগজপত্র রাখা, জ্বালানি, পানি, লুব অয়েল, টায়ার, ব্রেক ও লাইট চেক করা।

৪১. মোটরযানের মেইনটেনেন্স বলতে কী বোঝায়?

উত্তর:গাড়িকে দীর্ঘদিন ত্রুটিমুক্ত রাখার জন্য প্রতিদিন যে রক্ষণাবেক্ষণ কাজ করা হয়, তাকে মোটরযানের মেইনটেনেন্স বলে।

৪২. প্রতিদিন মোটরযানের কী কী মেইনটেনেন্স করতে হয়?

উত্তর:জ্বালানি, লুব অয়েল, পানি, টায়ার, ব্রেক, লাইট ও ব্যাটারি কানেকশন ইত্যাদি পরীক্ষা করা।

৪৩. সার্ভিসিং বলতে কী বোঝায়?

উত্তর: নির্দিষ্ট সময় পরপর মোটরযানের যন্ত্রাংশের কার্যক্ষমতা বজায় রাখার জন্য যে কাজগুলো করা হয়, তাকে সার্ভিসিং বলো।

৪৪. গাড়ি সার্ভিসিংয়ে কী কী কাজ করা হয়?

উত্তর:পুরাতন লুব অয়েল পরিবর্তন, রেডিয়েটর পরিষ্কার, গ্রিজিং করা এবং ফিল্টারসমূহ পরিবর্তন করা।

৪৫. ওগাড়ি চালনাকালে কোন কোন কাগজপত্র সঙ্গে রাখতে হয়??

উত্তর:ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, ইন্স্যুরেন্স, ফিটনেস এবং রুট পারমিট (প্রযোজ্য ক্ষেত্রে)।

৪৬. ওরাস্তায় গাড়ির কাগজপত্র কারা পরীক্ষা করতে পারেন?

উত্তর:পুলিশের সার্জেন্ট/এসআই বা তদুর্ধ্ব কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তা এবং মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট।

৪৭. মোটরসাইকেলে হেলমেট ও আরোহী বহন সম্পর্কে আইন কী?

উত্তর: চালকসহ সর্বোচ্চ একজন আরোহী বহন করা যাবে এবং উভয়কেই হেলমেট পরিধান করতে হবে।

৪৮. সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী?

উত্তর: অতিরিক্ত আত্মবিশ্বাস, মাত্রাতিরিক্ত গতি, ভুল ওভারটেকিং এবং অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন।

৪৯. গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কী?

উত্তর: আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা এবং ২৪ ঘণ্টার মধ্যে নিকটবর্তী থানায় রিপোর্ট করা।

৫০.আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত?

উত্তর: হালকা মোটরযান: ৭০ মাইল; মাঝারি যাত্রীবাহী: ৩৫ মাইল; মালবাহী: ৩০ মাইল (ঘণ্টায়)।করা।

৫১. মোটর ড্রাইভিং লাইসেন্স কী?

উত্তর:সর্বসাধারণের ব্যবহৃত স্থানে মোটরযান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ দলিল।

৫২. অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে?

উত্তর:

৫৩. অড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?

উত্তর: পেশাদার চালকের ক্ষেত্রে ২১ বছর এবং অপেশাদার চালকের ক্ষেত্রে ১৮ বছর।

৫৪. কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য?

উত্তর:মৃগীরোগী, উন্মাদ, রাতকানা, হৃদরোগী, অতিরিক্ত মদ্যপ এবং শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তি।

৫৫. হালকা মোটরযান কাকে বলে?

উত্তর: যে মোটরযানের নিবন্ধিত ওজন ৬,০০০ পাউন্ড বা ২,৭২৭ কেজির বেশি নয় তাকে হালকা মোটরযান বলে।

৫৬. মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে?

উত্তর: নিবন্ধিত ওজন ৬,০০০ পাউন্ডের বেশি কিন্তু ১৪,৫০০ পাউন্ড বা ৬,৫৯০ কেজির বেশি নয়।

৫৭. ভারী মোটরযান কাকে বলে?

উত্তর: যে মোটরযানের নিবন্ধিত ওজন ১৪,৫০০ পাউন্ড বা ৬,৫৯০ কেজির বেশি, তাকে ভারী মোটরযান বলে।

৫৮. প্রাইভেট সার্ভিস মোটরযান কাকে বলে?

উত্তর: ৮ জনের বেশি যাত্রী বহনের উপযোগী যান যা মালিকের ব্যবসায়িক কাজে বিনা ভাড়ায় যাত্রী বহনে ব্যবহৃত হয়।

৫৯. কট্রাফিক সাইন বা রোড সাইন প্রধানত কত প্রকার?

উত্তর: ৩ প্রকার:
ক) বাধ্যতামূলক (বৃত্তাকার)
খ) সতর্কতামূলক (ত্রিভুজাকার)
গ) তথ্যমূলক (আয়তক্ষেত্রাকার)।

৬০. কলাল বৃত্তাকার সাইন কী নির্দেশনা দেয়?

উত্তর:নিষেধাজ্ঞামূলক বা “করা যাবে না” ধরনের নির্দেশনা প্রদর্শন করে। ব্যক্তি।

Driving License Exam Questions BD – Latest BRTA Written & Viva Questions 2026

BRTA লিখিত পরীক্ষার সম্ভাব্য ১৮০ টি প্রশ্ন ও সমাধান | 180 Sample Questions & Answers for BRTA Driving License Written Exam

📄 PDF ডাউনলোড

✔ Latest 2026 Questions ✔ Written + Viva Preparation ✔ Traffic Signs Included

৬১. নীল বৃত্তাকার সাইন কী নির্দেশনা দেয়?

উত্তর: অবশ্য পালনীয় বা “করতেই হবে” নির্দেশনা প্রদর্শন করে।

৬২. লাল ত্রিভুজাকৃতির সাইন কী নির্দেশনা দেয়?

উত্তর: সতর্ক হওয়ার নির্দেশনা প্রদান করে।

৬৩. নীল রঙের আয়তক্ষেত্রাকার সাইন কোন ধরনের?

উত্তর: সাধারণ তথ্যমূলক সাইন।

৬৪. সবুজ রঙের আয়তক্ষেত্রাকার সাইন কোন ধরনের?

উত্তর: পথনির্দেশক তথ্যমূলক সাইন, যা জাতীয় মহাসড়কে ব্যবহৃত হয়।

৬৫. কালো বর্ডারযুক্ত সাদা আয়তক্ষেত্রাকার সাইন কোন ধরনের?

উত্তর: পথনির্দেশক তথ্যমূলক সাইন, যা মহাসড়ক ব্যতীত অন্যান্য সড়কে ব্যবহৃত হয়।

৬৬. ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার ও কী কী?

উত্তর: তিন প্রকার- ক) বাহুর সংকেত খ) আলোর সংকেত গ) শব্দ সংকেত।

৬৭. ট্রাফিক লাইট সিগন্যালের চক্র বা অনুক্রম কী?

উত্তর: লাল → সবুজ → হলুদ → পুনরায় লাল।

৬৮. লাল, সবুজ ও হলুদ বাতি কী নির্দেশনা দেয়?

উত্তর: লাল: থামুন, সবুজ: চলুন, হলুদ: থামার প্রস্তুতি নিন।

৬৯. নিরাপদ দূরত্ব বলতে কী বোঝায়?

উত্তর: সামনের গাড়ির সাথে সংঘর্ষ এড়াতে পেছনের গাড়ি নিরাপদে থামানোর জন্য বজায় রাখা প্রয়োজনীয় দূরত্ব।

৭০. পাহাড়ি ও ঢালু রাস্তায় গাড়ি কোন গিয়ারে চালাতে হয়?

উত্তর: ফার্স্ট গিয়ারে (ইঞ্জিনের বেশি শক্তির প্রয়োজন হয় বলে)।

৭১. পাকা ও ভালো রাস্তায় ৫০ মাইল গতিতে গাড়ি চললে নিরাপদ দূরত্ব কত?

উত্তর: ৫০ গজ বা প্রায় ১৫০ ফুট।

৭২. লাল বৃত্তে ৫০ কিমি লেখা থাকলে কী বোঝায়?

উত্তর: গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার; এর বেশি গতিতে চালানো নিষেধ।

৭৩. নীল বৃত্তে ঘণ্টায় ৫০ কিমি লেখা থাকলে কী বোঝায়?

উত্তর: সর্বনিম্ন গতিসীমা ঘণ্টায় ৫০ কিলোমিটার; এর কম গতিতে চালানো যাবে না।

৭৪. লাল বৃত্তের মধ্যে হর্নের চিহ্ন থাকলে কী বোঝায়?

উত্তর: হর্ন বাজানো নিষেধ।

৭৫. লাল বৃত্তের ভেতরে বড় বাসের ছবি থাকলে কী বোঝায়?

উত্তর: বড় বাস প্রবেশ নিষেধ।

৭৬. লাল বৃত্তে একজন চলমান মানুষের ছবি থাকলে কী বোঝায়?

উত্তর: পথচারী পারাপার নিষেধ।

৭৭. লাল ত্রিভুজে একজন চলমান মানুষের ছবি থাকলে কী বোঝায়?

উত্তর: সামনে পথচারী পারাপার রয়েছে, সতর্ক থাকতে হবে।

৭৮. লাল বৃত্তের ভেতরে একটি লাল ও একটি কালো গাড়ির ছবি থাকলে কী বোঝায়?

উত্তর: ওভারটেকিং নিষেধ।

৭৯. আয়তক্ষেত্রের ভেতরে ‘P’ (প) লেখা থাকলে কী বোঝায়?

উত্তর: পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান।

৮০. কোন কোন স্থানে গাড়ির হর্ন বাজানো নিষেধ?

উত্তর: হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত ও উপাসনালয়ের চারপাশে ১০০ মিটার (নীরব এলাকায়)।

৮১. কোন কোন স্থানে ওভারটেক করা নিষেধ?

উত্তর: ক) নিষেধ সাইনযুক্ত স্থান খ) জাংশন গ) ব্রিজ/কালভার্ট ঘ) সরু রাস্তা ঙ) হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকা।

৮২. কোন কোন স্থানে গাড়ি পার্ক করা নিষেধ?

উত্তর: নিষেধ সাইনযুক্ত স্থান, জাংশন, ব্রিজ, সরু রাস্তা, পাহাড়ের ঢাল, ফুটপাত, বাস স্টপেজ ও রেলক্রসিংয়ের আশেপাশে।

৮৩. গাড়ি রাস্তার কোন পাশ দিয়ে চলাচল করবে?

উত্তর: রাস্তার বাম পাশ দিয়ে। একাধিক লেন থাকলে বামে ধীরগতির এবং ডানে দ্রুতগতির গাড়ি চলবে।

৮৪. কখন বাম দিক দিয়ে ওভারটেক করা যায়?

উত্তর: সামনের গাড়ির চালক ডানদিকে মোড় নেওয়ার সংকেত দিয়ে মাঝামাঝি অবস্থানে গেলে বাম দিক দিয়ে ওভারটেক করা যায়।

৮৫. চলন্ত অবস্থায় সামনের গাড়িকে অনুসরণ করার সময় কী লক্ষ্য রাখতে হবে?

উত্তর: সামনের গাড়ির গতি, থামার বা মোড় নেওয়ার সংকেত এবং নিরাপদ দূরত্ব বজায় আছে কিনা।

৮৬. রাস্তার পাশে ‘‘স্কুল/শিশু’’ সতর্কতামূলক সাইন থাকলে চালকের করণীয় কী?

উত্তর: গাড়ির গতি কমিয়ে সতর্কভাবে চলা এবং শিশু পথ পার হলে তাকে অগ্রাধিকার দেওয়া।

৮৭. গাড়ির গতি কমানোর জন্য হাতের সংকেত কীভাবে দেবেন?

উত্তর: ডান হাত জানালা দিয়ে সোজা বের করে ধীরে ধীরে উপরে-নিচে নাড়াতে হবে।

৮৮. লেভেলক্রসিং কত প্রকার ও কী কী?

উত্তর: দুই প্রকার- ক) রক্ষিত (পাহারাদার নিয়ন্ত্রিত) খ) অরক্ষিত (পাহারাদার বিহীন)।

৮৯. রক্ষিত লেভেলক্রসিংয়ে চালকের কর্তব্য কী?

উত্তর: গতি কমিয়ে সতর্ক হওয়া। ব্যারিয়ার বন্ধ থাকলে থামতে হবে, খোলা থাকলে ডানে-বামে দেখে পার হতে হবে।

৯০. অরক্ষিত লেভেলক্রসিংয়ে চালকের কর্তব্য কী?

উত্তর: প্রয়োজনে থেমে ডানে-বামে দেখে সম্পূর্ণ নিরাপদ হলে ক্রসিং অতিক্রম করতে হবে।

Driving License Exam Questions BD – BRTA Written & Viva 2026

BRTA লিখিত পরীক্ষার সম্ভাব্য ১৮০ টি প্রশ্ন ও সমাধান | 180 Sample Questions & Answers for Driving License Exam Preparation

📄 PDF ডাউনলোড

✔ Latest 2026 Updated Questions
✔ Written + Viva Preparation
✔ Traffic Rules & Safety Guide

৯১. বিমানবন্ধরের কাছে চালককে সতর্ক থাকতে হয় কেন?

উত্তর: বিমানের তীব্র শব্দে চালক বিচলিত হতে পারেন এবং ভিআইপি চলাচল বেশি থাকে।

৯২. মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার করা উচিত কেন?

উত্তর: মাথা শরীরের সংবেদনশীল অঙ্গ। দুর্ঘটনায় মাথা রক্ষার জন্য হেলমেট ব্যবহার অপরিহার্য।

৯৩. গাড়ির পেছনের অবস্থা পর্যবেক্ষণের জন্য কতক্ষণ পরপর লুকিং গ্লাস দেখতে হবে?

উত্তর: প্রতি মিনিটে ৬/৮ বার।

৯৪. পাহাড়ি রাস্তায় কী কী সতর্কতা অবলম্বন করতে হয়?

উত্তর: ফার্স্ট গিয়ারে চলা, নিরাপদ দূরত্ব রাখা এবং চূড়ার কাছে বা ওঠানামার সময় ওভারটেক না করা।

৯৫. বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর সময় কী সতর্কতা নিতে হয়?

উত্তর: রাস্তা পিচ্ছিল থাকায় ধীরগতিতে (স্বাভাবিক গতির অর্ধেক) গাড়ি চালাতে হবে।

৯৬. ব্রিজে ওঠার আগে চালকের করণীয় কী?

উত্তর: গতি কমিয়ে সতর্কভাবে উঠতে হবে এবং ব্রিজে কখনো ওভারটেক করা যাবে না।

৯৭. পার্শ্ব রাস্তা থেকে প্রধান রাস্তায় প্রবেশের সময় করণীয় কী?

উত্তর: গতি কমিয়ে প্রধান সড়কের যানবাহনকে আগে যেতে দিয়ে নিরাপদ সময়ে প্রবেশ করতে হবে।

৯৮. রাস্তায় প্রধানত কী ধরনের রোড মার্কিং থাকে?

উত্তর: ক) ভাঙা লাইন (অতিক্রমযোগ্য) খ) একক অখন্ড লাইন (নিষেধ) গ) দ্বৈত অখন্ড লাইন (সম্পূর্ণ নিষেধ)।

৯৯. জেব্রা ক্রসিংয়ে চালকের কর্তব্য কী?

উত্তর: পথচারীকে আগে যেতে দিতে হবে এবং ক্রসিংয়ের আগে গাড়ি থামাতে হবে।

১০০. কোন কোন গাড়িকে ওভারটেক করার সুযোগ দিতে হবে?

উত্তর: দ্রুতগতির গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও জরুরি সেবার গাড়ি।

১০১. হেডলাইট ফ্ল্যাশিং বা আপার-ডিপার ব্যবহারের নিয়ম কী?

উত্তর: শহরে লো-বিম ব্যবহার করতে হবে। হাইওয়েতে বিপরীত দিক থেকে গাড়ি এলে ১৫০ মিটারের মধ্যে লো-বিমে পরিবর্তন করতে হবে।

১০২. গাড়ির ব্রেক ফেল করলে করণীয় কী?

উত্তর: অ্যাক্সিলারেটর ছেড়ে ধাপে ধাপে গিয়ার নামিয়ে গতি কমাতে হবে। প্রয়োজনে নিরাপদ স্থানে ঠেকিয়ে গাড়ি থামাতে হবে।

১০৩. গাড়ির চাকা ফেটে গেলে করণীয় কী?

উত্তর: স্টিয়ারিং শক্ত করে ধরে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করতে হবে। হঠাৎ ব্রেক করা যাবে না।

১০৪. হ্যাজার্ড বা বিপদ সংকেত বাতি কী?

উত্তর: গাড়ির চারটি ইন্ডিকেটর একসাথে জ্বলা-নেভাকে হ্যাজার্ড বাতি বলে। বিপদ, বিকল গাড়ি ও দুর্যোগে এটি ব্যবহৃত হয়।

১০৫. গাড়ির ড্যাশবোর্ডে কী কী ইনস্ট্রমেন্ট থাকে?

উত্তর: স্পিডোমিটার, ওডোমিটার, ট্রিপমিটার, টেম্পারেচার গেজ ও ফুয়েল গেজ।

১০৬. গাড়িতে কী কী লাইট থাকে?

উত্তর: হেডলাইট, পার্কলাইট, ব্রেকলাইট, রিভার্স লাইট, ইন্ডিকেটর লাইট, ফগ লাইট ও নাম্বার প্লেট লাইট।

১০৭. গাড়ির সামনে ও পেছনে বড় ‘খ’ লেখা থাকলে কী বোঝায়?

উত্তর: এটি শিক্ষানবিশ চালক চালিত গাড়ি - সতর্ক থাকতে হবে।

১০৮. শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি চালানো কি বৈধ?

উত্তর: ইনস্ট্রাক্টরের উপস্থিতিতে ডুয়েল সিস্টেম গাড়ি ব্যবহার করে এবং সামনে ও পেছনে 'খ' লিখে নির্ধারিত এলাকায় চালানো বৈধ।

১০৯. ফোর-হুইল ড্রাইভ গাড়ি বলতে কী বোঝায়?

উত্তর: যে গাড়িতে প্রয়োজনে ইঞ্জিনের শক্তি একসাথে চারটি চাকায় সরবরাহ করা হয়।

১১০. ফোর-হুইল ড্রাইভ কখন ব্যবহার করতে হয়?

উত্তর: পিচ্ছিল, কর্দমাক্ত বা দুর্গম রাস্তায় চলার সময় চার চাকায় ড্রাইভ দিতে হয়।

১১১. টুলবক্স কী?

উত্তর: যন্ত্রপাতির বাক্স, যেখানে গাড়ির জরুরি মেরামতের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়।

১১২. ফুয়েল গেজের কাজ কী?

উত্তর: ফুয়েল গেজের মাধ্যমে জ্বালানি ট্যাংকে কতটুকু জ্বালানি আছে তা জানা যায়।

১১৩. চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কী পরীক্ষা করতে হবে?

উত্তর: প্রথমে ফুয়েল বা জ্বালানি আছে কি না তা পরীক্ষা করতে হবে।

১১৪. পেট্রোল ইঞ্জিন স্টার্ট না হলে কোন দুটি বিষয় পরীক্ষা করতে হয়?

উত্তর: ক) স্পার্ক প্লাগে স্পার্ক হচ্ছে কি না খ) কার্বুরেটরে পেট্রোল যাচ্ছে কি না।

১১৫. ফুয়েল ও অয়েল বলতে কী বোঝায়?

উত্তর: ফুয়েল বলতে জ্বালানি (পেট্রোল/ডিজেল/সিএনজি) এবং অয়েল বলতে লুব্রিকেটিং অয়েল (মবিল) বোঝায়।

১১৬. লুব অয়েল (মবিল)-এর কাজ কী?

উত্তর: যন্ত্রাংশ মসৃণ করা, ঘর্ষণ ও ক্ষয় রোধ করা এবং ইঞ্জিনকে ঠান্ডা ও পরিষ্কার রাখা।

১১৭. কম মবিলে ইঞ্জিন চালালে কী ক্ষতি হয়?

উত্তর: বিয়ারিং অতিরিক্ত গরম হয়ে গলে যেতে পারে এবং পিস্টন-সিলিন্ডার জ্যাম হতে পারে।

১১৮. অয়েল কেন ও কখন পরিবর্তন করা উচিত?

উত্তর: দীর্ঘ ব্যবহারে মান নষ্ট হয়, তাই প্রস্তুতকারকের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট কিলোমিটার পর পরিবর্তন করা উচিত।

১১৯. লুব অয়েল কোথায় দেওয়া হয়?

উত্তর: ইঞ্জিনের হেড কভার বা ট্যাপেট কভারের নির্ধারিত পোর্ট দিয়ে অয়েল দেওয়া হয়।

১২০. ইঞ্জিন অয়েলের পরিমাণ কীভাবে পরীক্ষা করা হয়?

উত্তর: ডিপস্টিকের সাহায্যে।

Driving License Exam Questions BD – BRTA Written & Viva 2026

BRTA লিখিত পরীক্ষার সম্ভাব্য ১৮০ টি প্রশ্ন ও সমাধান | 180 Sample Questions & Answers for Driving License Exam Preparation

📄 PDF ডাউনলোড

✔ Latest 2026 Updated Questions
✔ Written + Viva Preparation
✔ Traffic Rules & Safety Guide

১২১. কখন ক্লাচ ব্যবহার করতে হয়?

উত্তর: (ক) গিয়ার পরিবর্তনের সময় (খ) ব্রেক করার সময় গাড়ি থামাতে হলে।

১২২. টায়ারের প্রেসার বেশি বা কম হলে কী সমস্যা হয়?

উত্তর: বেশি হলে টায়ারের মাঝখান এবং কম হলে দুই পাশ বেশি ক্ষয় হয়, ফলে টায়ার দ্রুত নষ্ট হয়।

১২৩. টায়ারের সঠিক প্রেসার কীভাবে জানা যায়?

উত্তর: গাড়ি প্রস্তুতকারকের ম্যানুয়াল বা হ্যান্ডবুকে উল্লেখিত টায়ারের সাইজ ও বহনক্ষমতা অনুযায়ী।

১২৪. দীর্ঘদিন গাড়ি ব্যবহার না করলে টায়ারের করণীয় কী?

উত্তর: দীর্ঘ সময়ের জন্য টায়ার খুলে ঠান্ডা স্থানে রাখা উচিত অথবা গাড়ি জ্যাক দিয়ে তুলে রাখা উচিত।

১২৫. টায়ার রোটেশন কী?

উত্তর: টায়ারের সমান ক্ষয় নিশ্চিত করতে সামনে-পেছনে বা এক পাশ থেকে অন্য পাশে টায়ার পরিবর্তন করার পদ্ধতি।

১২৬. ব্যাটারির কাজ কী?

উত্তর: ইঞ্জিন চালু করা, ইগনিশন সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ এবং লাইট, মিটার ও হর্ন চালানো।

১২৭. নিয়মিত ব্যাটারির কোন বিষয়টি পরীক্ষা করা উচিত?

উত্তর: পানির (ইলেক্ট্রোলাইট) লেভেল।

১২৮. ব্যাটারিতে সময়মতো ডিস্টিল্ড ওয়াটার না দিলে কী হয়?

উত্তর: ব্যাটারির চার্জ ধারণ ক্ষমতা কমে যায় এবং ইন্টারনাল প্লেট নষ্ট হয়ে যেতে পারে।

১২৯. ব্যাটারির টার্মিনাল পরিষ্কার করা কেন প্রয়োজন?

উত্তর: মরিচা বা সাদা স্তর বিদ্যুৎ সংযোগে বাধা সৃষ্টি করে এবং টার্মিনাল নষ্ট করে দেয়।

১৩০. টার্মিনাল পরিষ্কার করার পর কী করা উচিত?

উত্তর: টার্মিনালে গ্রিজ বা পেট্রোলিয়াম জেলি লাগানো উচিত।

১৩১. মোটরগাড়িতে ব্যবহৃত ব্যাটারির ভোল্টেজ কত?

উত্তর: সাধারণত ১২ ভোল্ট (ছোট গাড়িতে) এবং ২৪ ভোল্ট (বড় বাস ও ট্রাকে)।

১৩২. ডিফেন্সিভ ড্রাইভিং বলতে কী বোঝায়?

উত্তর: নিজের ভুলের পাশাপাশি অন্য চালকের সম্ভাব্য ভুলের কথা মাথায় রেখে সতর্কভাবে গাড়ি চালানো।

১৩৩. স্টিয়ারিং হুইলের সঠিক ধরন কী হওয়া উচিত?

উত্তর: স্টিয়ারিং হুইল দুই হাত দিয়ে দৃঢ়ভাবে ধরে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে গাড়ি চালানো।

১৩৪. ট্রাফিক সিগন্যালের হলুদ বাতি কী নির্দেশ করে?

উত্তর: গাড়ি থামার জন্য প্রস্তুত হতে হবে বা নিরাপদ থাকলে স্টপ লাইনের আগে থামতে হবে।

১৩৫. রিভার্স গিয়ার কখন ব্যবহার করা হয়?

উত্তর: গাড়ি পেছনের দিকে নেওয়ার সময় রিভার্স গিয়ার ব্যবহার করা হয়।

১৩৬. গাড়ি চালানোর আগে চালকের কোন কোন বিষয় পরীক্ষা করা উচিত?

উত্তর: ব্রেক, লাইট, ইন্ডিকেটর, হর্ন এবং লুকিং গ্লাস বা আয়না সঠিক আছে কি না।

১৩৭. ওভারস্পিডিং কেন বিপজ্জনক?

উত্তর: অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি বাড়ে এবং দুর্ঘটনার মাত্রা মারাত্মক হয়।

১৩৮. রাতের বেলায় গাড়ি চালানোর সময় কী কী সতর্কতা নিতে হয়?

উত্তর: সঠিক হেডলাইট (ডিপার) ব্যবহার, গতি সীমিত রাখা এবং চারপাশের প্রতি অতিরিক্ত সজাগ থাকা।

১৩৯. মোড় নেওয়ার আগে চালকের করণীয় কী?

উত্তর: ইন্ডিকেটর দেওয়া, গতি কমানো এবং লুকিং গ্লাসে চারপাশ দেখে নিরাপদে মোড় নেওয়া।

১৪০. দুর্ঘটনা ঘটলে চালকের প্রাথমিক দায়িত্ব কী?

উত্তর: গাড়ি থামানো, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং নিকটস্থ থানায় জানানো।

১৪১. গাড়িতে সিটবেল্ট ব্যবহার করা কেন জরুরি?

উত্তর: দুর্ঘটনার সময় চালক ও যাত্রীকে গুরুতর আঘাত থেকে রক্ষা করার জন্য সিটবেল্ট ব্যবহার অত্যন্ত জরুরি।

১৪২. ট্রাফিক জ্যামে গাড়ি চালানোর সময় চালকের করণীয় কী?

উত্তর: ধৈর্য ধরে ধীরে গাড়ি চালানো, অপ্রয়োজনীয় হর্ন না বাজানো এবং নিরাপদ দূরত্ব বজায় রাখা।

১৪৩. ইউ-টার্ন নেওয়ার সময় কী কী সতর্কতা অবলম্বন করতে হয়?

উত্তর: সঠিক স্থানে ইউ-টার্ন নেওয়া, ইন্ডিকেটর দেওয়া এবং বিপরীত দিকের যানবাহন দেখে নিরাপদে টার্ন নেওয়া।

১৪৪. ফগ লাইট কখন ব্যবহার করা উচিত?

উত্তর: কুয়াশা, ঘন বৃষ্টি বা দৃশ্যমানতা কম থাকলে ফগ লাইট ব্যবহার করা উচিত।

১৪৫. রাস্তার স্পিড ব্রেকারের কাছে চালকের করণীয় কী?

উত্তর: গাড়ির গতি কমাতে হবে এবং ধীরে সতর্কতার সাথে স্পিড ব্রেকার অতিক্রম করতে হবে।

১৪৬. ওভারলোডিং কেন আইনত দন্ডনীয়?

উত্তর: অতিরিক্ত বোঝা বহন করলে গাড়ির নিয়ন্ত্রণ ও ব্রেকিং ক্ষমতা কমে যায় এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়।

১৪৭. ট্রাফিক পুলিশ হাত তুলে দাঁড়ালে এর অর্থ কী?

উত্তর: গাড়ি থামাতে হবে - এই নির্দেশনা বোঝায়।

১৪৮. গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা কেন নিষিদ্ধ?

উত্তর: মোবাইল ফোন ব্যবহারে চালকের মনোযোগ বিচ্যুত হয় এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

১৪৯. শিশুকে গাড়িতে বসানোর নিরাপদ নিয়ম কী?

উত্তর: শিশুকে সিটবেল্ট বা নির্ধারিত চাইল্ড সিট ব্যবহার করে বসানো উচিত।

১৫০. ট্রাফিক আইনের প্রধান উদ্দেশ্য কী?

উত্তর: যানবাহনের সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা এবং দুর্ঘটনা হ্রাস করা।

Driving License Exam Questions BD – BRTA Written & Viva 2026

BRTA লিখিত পরীক্ষার সম্ভাব্য ১৮০ টি প্রশ্ন ও সমাধান | 180 Sample Questions & Answers for Driving License Exam Preparation

📄 PDF ডাউনলোড

✔ Latest 2026 Updated Questions
✔ Written + Viva Preparation
✔ Traffic Rules & Safety Guide

১৫১. গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস থাকা কেন প্রয়োজন?

উত্তর: আইনগত অনুমতি পাওয়া এবং যানবাহন নিরাপদ ও ব্যবহার উপযোগী আছে কি না নিশ্চিত করার জন্য।

১৫২. মোটরযান আইনে কোন ধরনের বীমা বাধ্যতামূলক?

উত্তর: প্রথম পক্ষ বা ফার্স্ট পার্টি বীমা।

১৫৩. সাইলেন্সারের কাজ কী?

উত্তর: ইঞ্জিনের নির্গত গ্যাসের শব্দ নিয়ন্ত্রণ বা হ্রাস করা।

১৫৪. বাধ্যতামূলক না বোঝার চিহ্ন কোনটি?

উত্তর: লাল বৃত্তের মাঝে তির্যক দাগ (যেমন: হর্ন বাজানো নিষেধ)।

১৫৫. স্টিয়ারিং এ চালকের কর্তব্য কী?

উত্তর: স্টিয়ারিং সঠিকভাবে ধরে রাখা এবং সামনের গাড়ির থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে চলা।

১৫৬. ইঞ্জিনের ক্ষমতা হ্রাস কী কারণে হতে পারে?

উত্তর: ফুয়েল সিস্টেম বা ইঞ্জিনের অভ্যন্তরীণ কোনো যান্ত্রিক ত্রুটি।

১৫৭. ট্রাফিক সিগন্যাল বা সংকেত কত প্রকার?

উত্তর: ৩ প্রকার (বাহুর সংকেত, আলোর সংকেত ও শব্দ সংকেত)।

১৫৮. কোন জায়গায় অযথাই হর্ন বাজাতে হবে?

উত্তর: দৃষ্টিসীমার বাইরের কোনো অন্ধ বাঁকে (অন্যকে সতর্ক করতে)।

১৫৯. ইঞ্জিন ঠান্ডা অবস্থায় চালানো ঠিক নয় কেন?

উত্তর: ইঞ্জিন পুরোপুরি কার্যক্ষম হয় না এবং এতে জ্বালানী খরচ বেড়ে যায়।

১৬০. সময়মত ব্যাটারীতে ডিস্টিলড ওয়াটার না দিলে কী হয়?

উত্তর: ব্যাটারীর চার্জ ধারণ ক্ষমতা কমে যায় এবং দ্রুত ব্যাটারী নষ্ট হয়ে যায়।

১৬১. সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কি কি?

উত্তর: চালক ও পথচারীর অসচেতনতা, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন না মানা।

১৬২. রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজের গাড়ির হেডলাইটের আলো কি করা উচিত?

উত্তর: ডিম (Low beam) করা উচিত।

১৬৩. রাস্তায় যানবাহনে আরোহিত একটি সাদা দণ্ড থাকিলে কি করণীয়?

উত্তর: ওভারটেক করা যাবে না।

১৬৪. সড়ক পরিবহন আইন–২০১৮ অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর শাস্তি কি?

উত্তর: ২৫,০০০ টাকা জরিমানা ও ৬ মাসের জেল।

১৬৫. ইঞ্জিনের কুলিং সিস্টেমে কুলিং মিডিয়া হিসেবে সাধারণত কি ব্যবহার হয়?

উত্তর: পানি (Coolant সহ)।

১৬৬. স্পার্ক প্লাগ কোথায় থাকে?

উত্তর: ইঞ্জিন সিলিন্ডারের উপরে (হেড অংশে)।

১৬৭. ব্রেকের প্রধান কয়টি অংশের নাম লিখুন?

উত্তর: ডিস্ক, প্যাড, ড্রাম এবং শু।

১৬৮. রাস্তায় গাড়ি চালানোর সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে গেলে প্রথমে কি চেক করতে হয়?

উত্তর: ফুয়েল (জ্বালানি) বা ফিউজিং।

১৬৯. গিয়ার, হুইল নাট কখন পরীক্ষা করতে হয়?

উত্তর: নিয়মিত এবং গাড়ি চালানোর আগে।

১৭০. ইঞ্জিন অয়েলের পরিমাণ কিভাবে সাধারণত পরীক্ষা করা হয়?

উত্তর: ডিপ স্টিক (Dipstick) দিয়ে।

১৭১. পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কতটি?

উত্তর: ১টি।

১৭২. সাইলেন্সারের কাজ কী?

উত্তর: ইঞ্জিনের নির্গত গ্যাসের শব্দ নিয়ন্ত্রণ করা।

১৭৩. ফুয়েল লাইনের বাতাস প্রবেশের কারণে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে?

উত্তর: এয়ার লক (Air Lock)।

১৭৪. রেডিয়েটরের কাজ কী?

উত্তর: ইঞ্জিনের পানি ঠান্ডা রাখা।

১৭৫. হেড লাইট না জ্বললে প্রথমে কি করতে হয়?

উত্তর: নির্ধারিত ফিউজ পরীক্ষা করতে হয়।

১৭৬. এককভাবে পাকা রাস্তা ৫০ কিঃমিঃ বেগে চললে ব্রেক করার জন্য দূরত্ব?

উত্তর: ২৫ মিটার।

১৭৭. একজন চালক বিরতিহীন ভাবে কত ঘন্টা গাড়ি চালাতে পারে?

উত্তর: ৫ ঘন্টা।

১৭৮. রেকার গাড়ি চালানোর সময় সামনের কিংবা লুকিং গ্লাস প্রতি ৫ মিনিটে কতবার দেখা উচিত?

উত্তর: ৮–১০ বার।

১৭৯. অবৈধভাবে মোটরযান চালনা করলে সর্বোচ্চ কত টাকা জরিমানা হতে পারে?

উত্তর: ২,০০,০০০ টাকা।

১৮০. কোন জায়গায় অযথাই হর্ন বাজাতে হবে?

উত্তর: দৃষ্টিসীমার বাইরে থাকা অন্ধ বাঁকে (সতর্কীকরণের জন্য)।

Driving License Exam Questions BD – BRTA Written & Viva 2026

BRTA লিখিত পরীক্ষার সম্ভাব্য ১৮০ টি প্রশ্ন ও সমাধান | 180 Sample Questions & Answers for Driving License Exam Preparation

📄 PDF ডাউনলোড

✔ Latest 2026 Updated Questions
✔ Written + Viva Preparation
✔ Traffic Rules & Safety Guide

🎥 আমাদের ড্রাইভিং প্রশিক্ষণের কিছু মুহূর্ত

📍 চট্টগ্রাম মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টার

Best Driving School in Chittagong

মির্জারপুল, শুলকবহর, পাঁচলাইশ, চট্টগ্রাম

Student Reviews

4.9 ★★★★★ Google Reviews
Write a Google Review

Chattogram Motor Driving Training Center

Professional driving training with certified instructors in Chattogram. Learn safe driving skills and prepare for the BRTA driving test.

Contact Information

📍 215 Abdul Hamid Road, Sholokbahar, Panchlaish,, Chittagong 4203

📞 +8801711-751944

📧 ctgdriving2020@gmail.com

© Chattogram Motor Driving Training Center. All Rights Reserved.